‘মাশরাফি ভাইয়ের সঙ্গে যদি একবার দেখা করতে পারতাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ২২:৪৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:৫৪

নড়াইল থেকে উঠে এসেছেন আর্চার শ্যামলী রায় ও একে এম মামুন। সেখানকার হরষিত রায় ভলিবল দলের অধিনায়ক। তবে এই জেলার সবচেয়ে বড় তারকা মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে দেখা করার প্রচন্ড ইচ্ছা নড়াইল থেকেই উঠে আসা কুস্তিগীর তিথি রায়ের। সার্ভিসেস কুস্তির ৭২ কেজিতে সোনা জেতার পর এই অভিপ্রায় জানালেন সেনাবাহিনীর কুস্তিগীর।

২০১৮ সাল থেকে কুস্তি খেলা শুরু তিথির। ওই বছরই জাতীয় চ্যাম্পিয়নশিপে জেতেন ব্রোঞ্জ। পরের বছর জাতীয় প্রতিযোগিতায় সোনার পদক জিতেছিলেন। আর এবার সোনা জিতলেন সার্ভিসেস কুস্তিতে।

মাশরাফির সঙ্গে দেখা করার ইচ্ছা তিথির অনেকদিনের। মঙ্গলবার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষ করে এই কুস্তিগীর বলেছেন, ‘আমি তো গর্ব করি আমি নড়াইল জেলার খেলোয়াড়। মাশরাফি ভাইও আমাদের গর্ব। উনার সঙ্গে যদি একবার দেখা করতে পারতাম। ওই অপেক্ষায় আছি।’

তবে তিথির বিশ্বাস একসময় তার দেখা পাবেন, ‘যদি যোগ্যতা দিয়ে ওই জায়গায় যেতে পারি তাহলে হয়তো আমাকে ডেকে নেবেন (মাশরাফি)। আমাদের আসনের এমপি উনি। খুব শখ ভাইয়ের সঙ্গে একটা ছবি তোলা। কথা বলা। তার সঙ্গে দেখা করার সুযোগ পেলে অবশ্যই বড় গলায় বলতে পারবো আমি আপনার জেলারই মেয়ে।’

তিথির বাবা অরুপ রায় মুদির দোকানি। মেয়ে হয়েও কয়েক বছর ধরে বাবার হাতে টাকা তুলে দিতে পেরে তিথি খুশি, ‘মনে হয় ছেলের কাজ করছি। বাবার হাতে টাকা তুলে দিতে পারলে খুব ভালো লাগে।’

নেপালের এসএ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন তিথি। আগামীতে তার লক্ষ্য সোনার পদক, ‘সামনের এসএ গেমসে সোনা জেতার প্রত্যাশা নিয়ে যাব। তবে এর জন্য ভালো একজন কোচ দরকার।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম