বিএসপিএর বার্ষিক সাধারণ সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২১, ২০:১৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২০:১৯

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘বার্ষিক সাধারণ সভা ২০২০’ অনুষ্ঠিত হয়েছে আজ (শনিবার)। বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে রাজধানীর সেগুনবাগিচায় শুরু হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

২০২০ সালে পৃথিবী থেকে বিদায় নেওয়া বিএসপিএ সদস্য, তাদের পরিবারের সদস্য, ক্রীড়াবিদ ও সংগঠকদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ২০১৯ সালের দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন বিগত কমিটির দফতর সম্পাদক জিয়াউদ্দিন সাইমুম। এরপর পর্যায়ক্রমে নিজ নিজ প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, অর্থ সম্পাদক রাহেনুর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম।

এরপর মুক্ত আলোচনায় অংশ নেন সদস্যরা। আলোচনা শেষে ২০২০ সালের সেরা শাখা হিসেবে কক্সবাজার শাখার সভাপতির হাতে স্মারক ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। বিএসপিএর নতুন সদস্যদের বরণ করার মধ্য দিয়ে এজিএম’র সমাপ্তি টানেন সভাপতি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম