টিকা নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৭

করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিচ্ছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। এবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও টিকা নিয়েছেন। আজ (বৃহস্পতিবার) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা গ্রহণ করেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ এই কর্তা।

টিকা গ্রহণের পর প্রতিমন্ত্রী ভালো বোধ করছেন। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হননি। টিকা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘এত বিপুল জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় এটিই প্রমাণিত হয়, সব অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি অত্যন্ত সফল।’

দেশবাসীকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সারা দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাদানকারীদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেওয়া হচ্ছে। বিভ্রান্তি ও  অপপ্রচারে কান না দিয়ে দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম