প্রধানমন্ত্রীর ‘উপহার’ ফ্ল্যাট ও ২৫ লাখ টাকা পেলেন শাম্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ফ্ল্যাট ও ২৫ লাখ টাকার চেক শাম্মী আক্তারের হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে এই ‘উপহার’ পেয়ে আপ্লুত তায়াকোয়ান্দো খেলোয়াড়।

২০১০ সালের ঢাকা এসএ গেমসে তায়কোয়ান্দোতে সোনা জিতেছিলেন শাম্মী আক্তার। অন্য প্রতিযোগিতায়ও সাফল্য কম পাননি। কিন্তু ২০১৮ সালে স্বামী সাইফুল ইসলামের মৃত্যুর পর বেশ কিছুদিন ধরে দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন শাম্মী। বিষয়টি গণমাধ্যমে আসলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধামন্ত্রীকে তার দুরবস্থার কথা অবহিত করেন। সেই ফলশ্রুতিতে এই ‘উপহার’ পেলেন শাম্মী।

ফ্ল্যাটের চাবি ও ২৫ লাখ টাকার চেক নেওয়ার সময় শাম্মী আপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। তিনি আমাকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আমাকে ২৫ লাখ টাকা ও একটি ফ্ল্যাট দিয়েছেন। এটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে সার্বিক সহযোগিতার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

এ সময়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে-দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশেই থাকেন। তিনি ক্রীড়াঙ্গনের প্রকৃত অভিভাবক। করোনাকালেও আমরা খেলোয়াড়দের সর্বোচ্চ সহযোগিতা করেছি। আশা করি, ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।’

এর আগে গত বছরের ১৮ নভেম্বর যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ তায়কোয়ান্দো খেলোয়াড় শাম্মী আক্তারকে আর্থিক সহায়তা করেছিলেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম