গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত টাইগার উডস

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৮

গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের লস অ্যালেঞ্জলসে হওয়া এই দুর্ঘটনায় উডসের দুটি পা শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পা দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অস্ত্রোপচারও চলছে।

লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ বিভাগ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ১২ মিনিটে রোলিং হিলস এস্টেট ও র‌্যাঞ্চো পালোস ভের্দেস সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে উডসের গাড়ি। সেখানে একটি বাঁকে তার গাড়ি ঘুরে গিয়েই একটি গাছে ধাক্কা মেরেছিল। তার পর সেই গাড়িটি বেশ কয়েকবার পাক খেয়ে পড়ে যায় খাদে। গাড়িটি তখন চুরমার হয়ে যায়।

১৫টি মেজর জেতা এই তারকাকে তখন দমকলবাহিনীর সহায়তায় বের করে আনা হয়। সে সময় উডসের জ্ঞান ছিল বলেই জানা গেছে। একই সঙ্গে তিনি সিট বেল্টও পড়েছিলেন।

লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা বলেছেন, ‘ওই এলাকা দুর্ঘটনা প্রবন। দুর্ঘটনায় উডসের গারির সম্মুখভাগ ও পেছনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বিবিসি জানিয়েছে, লস অ্যাঞ্জেলসের রিভেরিয়া কান্ট্রি ক্লাবে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম