কক্সবাজারে আলো ছড়াতে পারেননি রোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ২০:৫২আপডেট : ০২ মার্চ ২০২১, ২০:৫২

করোনাভাইরাস বিরতির পর শুরু হয়েছে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় দেশসেরা আর্চার রোমান সানার শুরুটা প্রত্যাশামতো হয়নি। রিকার্ভ পুরুষ এককের বাছাইয়ে আনসারের হয়ে খেলে ষষ্ঠ হয়েছেন টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়া এই আর্চার।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাছাইয়ে ৬৪৪ স্কোর গড়ে ৬৯ জন প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হয়েছেন রোমান। এই ইভেন্টে বিমানবাহিনীর রামকৃষ্ণ সাহা ৬৫৭ স্কোর করে প্রথম, আনসারের শাকিব মোল্লা ৬৫৪ স্কোর করে দ্বিতীয় ও পুলিশ আর্চারি ক্লাবের তামিমুল ইসলাম ৬৫৩ স্কোর করে তৃতীয় হয়েছেন। এছাড়া বিকেএসিপির আব্দুর রহমান ৬৪৭ ও ঢাকা জেলার সাগর ইসলাম ৬৪৬ স্কোর করে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হয়েছেন।

একক ইভেন্টে খারাপ করলেও দলীয়তে অবশ্য রোমানের দল আনসার সেরা হয়েছে। শাকিব মোল্লা ও ইমদাদুল হক মিলনের সঙ্গে দলীয় ইভেন্টে ১ হাজার ৯২৪ স্কোর করে প্রথম হয়েছে আনসার। পুলিশ আর্চারি ক্লাব দ্বিতীয় ও বিকেএসপি হয়েছে তৃতীয়।

মেয়েদের রিকার্ভ এককে ৬১৫ স্কোর নিয়ে বাছাইয়ে প্রথম হয়েছেন ঢাকা আর্মি আর্চারি ক্লাবের মেহনাজ আক্তার মনিরা। গত কাঠমান্ডু এসএ গেমসে সোনা জেতা ইতি খাতুন ৬০৭ স্কোর নিয়ে হয়েছেন দ্বিতীয়।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের