বাংলাদেশকে ফেভারিট মানছে পোল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ১৮:০১আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৮:০১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা। আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকায় হবে বঙ্গবন্ধু কাপ কাবাডি। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এতে শ্রীলঙ্কা, পোল্যান্ড, নেপাল ও কেনিয়া অংশ নিচ্ছে। প্রথম দল হিসেবে ইউরোপের দলটি বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পা দিয়েছে। পৌঁছেই পোল্যান্ড জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ অবশ্যই ফেভারিট।

পোল্যান্ডে কাবাডির চর্চা শুরু হয়েছে বেশি দিন হয়নি। ২০১৫ সালে কাবাডির প্রচলনের পরের বছরই সাফল্য পায় তারা। ২০১৬ সালে বিশ্বকাপ কাবাডিতে রানার্সআপ হওয়া ইরানকে হারিয়েই চমক দেখিয়েছে। এছাড়া ২০১৯ সালে স্কটল্যান্ডে অনুষ্ঠিত আট জাতির ইউরোপিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডসকে ৪৮-২৭ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতার রেকর্ডও আছে তাদের।

ঢাকার বঙ্গবন্ধু কাপের পোল্যান্ড দলে আছেন ৬ জন নতুন খেলোয়াড়। তাদেরকে পরখ করতেই টুর্নামেন্টে পোল্যান্ডের অংশ নেওয়া। পোল্যান্ডের অধিনায়ক মাইকেল স্পিকো অবশ্য তরুণদের ওপর ভরসা রাখছেন। পাশাপাশি নিজেদের লক্ষ্যের কথা জানালেন তিনি, ‘তরুণ খেলোয়াড়রা ভালো করছে। আন্তর্জাতিক স্তরে তারা কী করতে পারে, সেটা এখন দেখতে হবে।’

এর পরেই তিনি জানালেন, স্বাগতিক বাংলাদেশ তাদের সামনে কঠিন প্রতিপক্ষ, ‘বাংলাদেশ সম্ভবত কঠিন প্রতিপক্ষ। ফেভারিট তারা। তাদের অনেকের খেলা ভিডিওতে দেখেছি। মনে করি, কোনওভাবেই তারা সহজ প্রতিপক্ষ হবে না। তবে আমরাও ফাইনালে খেলতে চাই। এটাই আমাদের লক্ষ্য।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম