বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৯:৪৯আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২০:২৮

মঞ্চটা প্রস্তুতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের এই আয়োজনটা ছিল মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালে। করোনার কারণে হঠাৎ তখন স্থগিত করে এবার আয়োজন করছি। যদিও আবার নতুন করে করোনা দেখা দিয়েছি। আমি চাইবো সকলে স্বাস্থ্য সুরক্ষার দিকটা নজরে রেখে, সমস্ত খেলা নিশ্চিত করবেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু গেমসের মশাল প্রজ্জ্বালন হয়েছে টুঙ্গিপাড়া থেকে। যে মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন, সে মাটিতেই তিনি ঘুমিয়ে আছেন। সেখান থেকে গেমসের মশাল প্রজ্জ্বালিত হয়, পরে তা ঢাকা নিয়ে আসে। সেখানে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বালিত হওয়াতে আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ আয়োজনে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলার প্রতি সব সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব সময় আন্তরিকতা ছিল। তিনি নিজেও খেলতেন, সকলকে খেলতেও অনুপ্রেরণা দিতেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করলাম।’ 

এর আগে প্রধানমন্ত্রী বলেন যে, তিনি স্বশরীরেই গেমস উদ্বোধন করতে চেয়েছিলেন। কিন্তু করোনার কারণে পারেননি, ‘আমি নিজে মাঠে গিয়ে সবাইকে দেখতে যেতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে পারিনি, সে জন্য আমার মন খারাপ। আমি কথা দিয়েছিলাম বাংলাদেশ গেমসের উদ্বোধন করবো। তাই ভার্চুয়ালি উদ্বোধন করতে হলো।’

১০ দিনব্যাপী এই ক্রীড়াযজ্ঞে ৯ জেলা শহরে ৩১ ডিসিপ্লিনে ৩৭৮টি সোনার পদকের (মোট পদক ১২৭১) জন্য লড়াই করবেন ৫ হাজার ৩০০ ক্রীড়াবিদ। ঢাকা ছাড়াও খেলা হবে অন্যান্য জেলা শহরে। এই গেমসের মশাল প্রজ্জ্বালন করেছেন অলিম্পিকে সরাসরি খেলা গলফার সিদ্দিকুর রহমান ও ২০১৬ এসএ গেমসে দুটি স্বর্ণপদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে সাড়ে ৫টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশের খেলাধুলার উল্লেখযোগ্য সব সাফল্যগাথা।

এরপর ৭টা ৪০ মিনিটে ভার্চুয়ালি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতিতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী দর্শকের সুরক্ষায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন সীমিত করেছে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের