কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২১, ২০:০০আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২০:২২

বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতায় ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ফাইনাল খেলতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণও হয়েছে অবশেষে। পিছিয়ে থেকেও কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে স্মরণকালে প্রথমবারের মতো কোনও ট্রফি জিতলো বাংলাদেশ কাবাডি দল।

জাতীয় ভলিবল স্টেডিয়ামের কোর্টে শুক্রবার ফাইনালের শুরুতে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল কেনিয়া। প্রথমার্ধে ১৮-১০ স্কোরে পিছিয়ে পড়ে সাজুরাম গয়াতের দল। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ছিনিয়ে আনে একের পর এক পয়েন্ট।

তুহিন-জাকিররা লোনাসহ পয়েন্ট ছিনিয়ে এনে দলকে এগিয়ে নেন। একপর্যায়ে সসুংহত অবস্থানে পৌঁছে কেনিয়াকে হারিয়ে শিরোপা স্বপ্ন পূরণ হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

এর আগে বাংলাদেশ লিগ পর্যায়ে কেনিয়াকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩২-২৯ পয়েন্টে হারিয়েছিল। এছাড়া জয় এসেছিল নেপাল, শ্রীলঙ্কা, পোল্যান্ডের বিপক্ষেও। ফলে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়নই হয়েছে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম