এমন খারাপ সময় যায়নি রোমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৬:১৪আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৬:১৪

বড্ড খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ আর্চারির ‘পোস্টার বয়’ রোমান সানার। সেই ২০১৯ সালে এসএ গেমসে সোনা জিতেছেন, এরপর থেকে টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়া এই আর্চার ফর্মে নেই। বিজয় দিবস ও জাতীয় প্রতিযোগিতায় মোটেও ভালো করতে পারেননি। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম প্রতিযোগিতাতেও পদকশূন্য থাকতে হচ্ছে তাকে! এমন খারাপ অবস্থার সম্মুখীন আগে হতে হয়নি রোমানকে।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সতীর্থরা যখন পদক পেয়েই যাচ্ছেন, তখন রোমানকে থাকতে হচ্ছে পদকবিহীন! খারাপ অবস্থা মেনে নিয়েই সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এবার পদকশূন্য আমি। যদিও এলিমিনেশন ও র‌্যাংকিং রাউন্ডে ভালো করেছি। কিন্তু নকআউট পর্বে এসে পারিনি। সত্যি বলতে ভাগ্য সঙ্গে ছিল না। এই পর্বে আত্মবিশ্বাসের অভাব ছিল। গতবার যদিও আমি চ্যাম্পিয়ন ছিলাম।’

দ্রুত নিজের ফর্মে ফেরার লক্ষ্য রোমানের। এই আর্চার বলেছেন, ‘ফুটবল, ক্রিকেট কিংবা আর্চারি, যেই খেলারই খেলোয়াড় হোক না কেন, সবারই খারাপ সময় যায়। আমারও তেমনই যাচ্ছে। তবে আত্মবিশ্বাস আছে দ্রুত আগের ফর্মে ফিরতে পারবো।’

রোমানের খারাপ সময়ে জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নিজেও হতাশ। তবে এই আর্চারের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন তিনি। রোমানের বক্তব্য, ‘মার্টিন আপসেট একটু। সেও চায় তার সেরা খেলোয়াড় ভালো ফল করুক। তবে কোচ বলেছেন, ভেঙে পরলে চলবে না। কিছু কিছু জায়গা পর্যবেক্ষণ করেছে। কোন জায়গায় সমস্যা, তা নিয়ে কাজ হচ্ছে।’

টোকিও অলিম্পিকের আগে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্য রোমানের, ‘অলিম্পিক টার্গেট আমার। সেখানে ভালো কিছু করতে চাই। চেষ্টা করে যাচ্ছি। আল্লাহর রহমতে ভালো পারফরম্যান্স করতে পারবো সামনের দিকে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম