করোনা পরিস্থিতিতে জাপানিরাই চান না টোকিও অলিম্পিক হোক!

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২১, ১৯:১৫আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৯:১৫

করোনাভাইরাসের প্রভাব না থাকলে টোকিও অলিম্পিকের এক বছর প্রায় পূর্তি হয়ে যেতো। কিন্তু করোনার কারণে গত বছর অলিম্পিক তো অনুষ্ঠিত হতেই পারেনি, বরং আগামী জুলাইতেও নতুন সূচিতে সেটি আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে! এরই মধ্যে আবার জাপানিদের ৭০ শতাংশ চাইছে অলিম্পিক পুরোপুরি বাতিল কিংবা আবারও বিলম্বিত হোক।

আগামী ২৩ জুন থেকে ৮ আগস্ট পর্যন্ত টোকিওতে অলিম্পিক গেমসের নতুন সূচি। সেখানে ১১ হাজারের বেশি ক্রীড়াবিদ ৫০টি ডিসিপ্লিনে অংশ নেবে। কিন্তু বিশ্বে হঠাৎ চলে আসা এক ক্ষুদ্রাকৃতির ভাইরাস এখনও তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এখন যা অবস্থা, তাতে করে ২০৬টি দেশের ক্রীড়াবিদদের নিয়ে অলিম্পিক আয়োজন করাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এর ওপর কিওদো নিউজের এক জরিপে জাপানিরা অলিম্পিক গেমস নিয়ে ভিন্নমত দিয়েছেন। ৭০ শতাংশ জনগণ চাইছেন গেমস বাতিল কিংবা আরও পিছিয়ে যাক। যার মধ্যে ৩৯.২% ভোট পড়েছে বাতিলের পক্ষে। আর ৩২.৪% ভোট পড়েছে আরও দেরি করে গেমস হওয়ার জন্য। তবে নির্ধারিত সূচিতে গেমস আয়োজনের পক্ষে ভোট পড়েছে ২৪.৫%।

করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে জাপানে। সেখানে একমাসের জরুরী অবস্থাও জারি করা হয়েছে। এছাড়া ভ্যাকসিনও পর্যাপ্ত নয়। তাই সবমিলিয়ে বর্তমান পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী