‘লন্ডন কন্যার’ পর ফ্রান্সে থাকা আরিফুলও অলিম্পিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২১, ১৯:৪৬আপডেট : ০২ মে ২০২১, ১৯:৪৬

আগামী টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে সাঁতার ডিসিপ্লিনে দুজন অংশ নিতে যাচ্ছেন। একজন হলেন ‘লন্ডন কন্যা’ জুনায়না আহমেদ। অন্যজন ফ্রান্সে উচ্চতর প্রশিক্ষণে থাকা আরিফুল ইসলাম। জুনায়নার নাম আগেই নিশ্চিত ছিল, এখন আরিফুলের নামও নিশ্চিত করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। ওয়াইল্ড কার্ড নিয়ে এই দুই সাঁতারু টোকিও যাবেন।

বিশ্ব সাঁতার সংস্থা থেকে অলিম্পিকের মাধ্যমে আগেই লন্ডনপ্রবাসী জুনায়না আহমেদের নাম নিশ্চিত করা হয়েছিল। আর ছেলেদের মধ্যে জুয়েল আহমেদ ও আরিফুলের মধ্যে বাছাই করতে বলা হয়েছিল একজনকে। পারফরম্যান্স ও অন্য সবকিছু মিলিয়ে বাংলাদেশ সাঁতার ফেডারেশন আরিফুলের নাম নিশ্চিত করেছে। দুজনই অংশ নেবেন ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে।

এ প্রসঙ্গে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জুনায়নার নাম আগেই নিশ্চিত হয়েছে। আর আজ আরিফুলের নাম বাছাই করে অলিম্পিকের মাধ্যমে পাঠিয়েও দিয়েছি। সবকিছু বিবেচনা করেই আরিফুলের নাম পাঠানো হয়েছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী