আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুক: রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৫:২৬আপডেট : ১৯ মে ২০২১, ১৫:৩১

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে রোমান সানা এখন সুইজারল্যান্ডের লুজানে। এরই মধ্যে তার ইভেন্টও শুরু হয়ে গেছে। খেলার চাপের মাঝে থেকেও বৈশ্বিক পরিস্থিতির দিকে ঠিকই চোখ রেখেছেন বাংলাদেশ আর্চারির এই পোস্টার বয়। বিশেষ করে ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের অমানবিক অত্যাচার-নির্যাতনে ভীষণ ব্যথিত টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়া এই আর্চার। তাই নিজের ফেসবুক পেজে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

এই তীরন্দাজ ফেসবুকে লিখেছেন, ‘আসসালামুআলাইকুম... হ্যাশট্যাগ কেন দেবো? কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে যেন বলতে পারি, জীবন দিতে পারি নাই কিন্তু মজলুম ভাইদের পাশে থেকে ইসলামের পক্ষে ছিলাম!’ সঙ্গে সেভ প্যালেস্টাইন, সেভ আকসা, সেভ মুসলিম ছাড়াও একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি। শেষে আরও লিখেছেন, ‘আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুক, আমিন!’

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২১৯ ফিলিস্তিনি। এরমধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছে। ইসরায়েলের দাবি নিহতদের মধ্যে অন্তত দেড়শ সশস্ত্র যোদ্ধা! অবশ্য ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মিলিটান্ট আখ্যা দিয়ে থাকে ইসরায়েল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান