এসএ গেমসে স্বর্ণপদক জয়ীরা পাবেন ৫ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৬, ১৯:১৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৭:১০

এসএ গেমসে স্বর্ণপদক জয়ীদের ৫ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এসএ গেমসের শেফ দ্য মিশন ও বিওএ'র মহাসচিব আশিকুর রহমান মিকু এ তথ্য জানিয়েছেন।  এসএ গেমসে স্বর্ণপদক জয়ীরা পাবেন ৫ লাখ টাকা
তিনি বলেন, ‘পদক জয়ীদের অর্থ পুরস্কার দেবে বিওএ। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকেও আরও পুরস্কার পেতে পারেন ক্রীড়াবিদরা।’ তিনি জানান, স্বর্ণপদক জয়ীরা পাঁচ লাখ, রৌপ্য তিন লাখ ও ব্রোঞ্জ জয়ীরা দুই লাখ টাকা করে পাবেন।

বিওএ'র প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তিগত ও দলগত উভয় পর্যায়ে পদকের ক্ষেত্রেই একই পুরস্কার প্রযোজ্য। তবে ব্যক্তিগত ডিসিপ্লিনে বিওএ'র এই অর্থ পুরস্কার সামঞ্জস্য হলেও দলগত ডিসিপ্লিনে অনেকটা অসামাঞ্জস্য।

২০ অথবা ২১ জানুয়ারি বিওএ'র সভাপতি পদে রদবদল হবে। পুরনো সভাপতিকে বিদায় জানিয়ে নতুন সভাপতিকে বরণ করবে সংস্থাটি। ওই দিনই কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী, এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী কাবাডি দল, ইয়ুথ এশিয়ানে আরচারিতে স্বর্ণজয়ী তামিমুল ইসলামকে অর্থ পুরস্কার দেওয়া হবে।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম