ইউরোয় আজ জমজমাট লড়াই: কখন, দেখবেন কোথায়

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২১, ১৪:২৭আপডেট : ১৯ জুন ২০২১, ১৪:৩০

উপভোগ্য তিনটি ম্যাচ হতে যাচ্ছে আজ (শনিবার) ইউরো চ্যাম্পিয়নশিপে। এবারের ইউরোপিয়ান প্রতিযোগিতায় ‘গ্রুপ অব ডেথ’ হয়েছে ‘এফ’। এই গ্রুপেরই খেলা মঞ্চায়িত হতে যাচ্ছে আজ। মুখোমুখি হচ্ছে ফ্রান্স-হাঙ্গেরি ও পর্তুগাল-জার্মানি। এর সঙ্গে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে স্পেন-পোল্যান্ডের লড়াই।

আজ (শনিবার) ইউরোর প্রথম ম্যাচটিই উত্তেজনায় ঠাসা। সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ফ্রান্স-হাঙ্গেরি। পরের ম্যাচ আরও আকর্ষণীয়, রাত ১০টায় বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল লড়বে জার্মানির বিপক্ষে। আর দিনের শেষ ম্যাচে ১টায় মুখোমুখি হবে স্পেন-পোল্যান্ড। তিনটি ম্যাচই সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

ফুটবল উন্মাদনার সঙ্গে আছে ক্রিকেটের জমজমাট লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। ম্যাচটির দ্বিতীয় দিনের খেলা দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ১ চ্যানেলে।

টিভি সূচি

ফুটবল

ইউরো চ্যাম্পিয়নশিপ

হাঙ্গেরি-ফ্রান্স

সরাসরি, সন্ধ্যা ৭টা, সনি সিক্স ও সনি টেন ২

পর্তুগাল-জার্মানি

সরাসরি, রাত ১০টা, সনি সিক্স ও সনি টেন ২

স্পেন-পোল্যান্ড

সরাসরি, রাত ১টা, সনি সিক্স ও সনি টেন ২

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

ভারত-নিউজিল্যান্ড, দ্বিতীয় দিন

সরাসরি, বেলা ৩-৩০ মিনিট, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১

/কেআর/
সম্পর্কিত
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ২ জুন, ২০২৬)
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম