ভিসা জটিলতায় জার্মানি যেতে পারছেন না বাকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ২২:৪৩আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:৪৩

টোকিও অলিম্পিকে যাচ্ছেন দেশসেরা অন্যতম শুটার আব্দুল্লাহ হেল বাকী। এর আগে ঝালিয়ে নিতে জার্মানির ডর্টমুন্ডে উচ্চতর প্রশিক্ষণে যাওয়ার জন্য আজ রাতেই ঢাকা ছাড়ার কথা ছিল তার। কিন্তু ভিসা জটিলতায় আপাতত জার্মানি যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বাকীর।

গত মাসের শেষ সপ্তাহে জার্মানির ভিসার জন্য আবেদন করেছিলেন কমনওয়েলথ গেমসে দুইবার রুপা জয়ী এই শুটার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এখন তার ভিসা প্রাপ্তি ঝুলে গেছে।

ভিসা জটিলতা নিয়ে বাকী বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘করোনার কারণে আপাতত জার্মান দূতাবাস থেকে ভিসা দেওয়া হচ্ছে না। যদিও দূতাবাস থেকে এখনও চূড়ান্ত কিছু জানায়নি। তারা আমার বিষয়টি দেখবে বলে জানিয়েছে। আজই গভীর রাতে ফ্লাইট ছিল, এখন ভিসা না পেলে তো যেতে পারবো না। আগামী দুইদিনের মধ্যে যদি ভিসা না পাই, তাহলে আর জার্মানি যাওয়া হবে না।’

জার্মানিতে যেতে না পারলে আপাতত ঢাকাতেই অনুশীলন করবেন বাকী।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম