টোকিও অলিম্পিকে আরও খারাপ করলেন বাকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১৩:১১আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৩:১১

টোকিও অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রত্যাশামতো ফল করতে পারেননি দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকী। আজ (রবিবার) আসাকা শুটিং রেঞ্জে বাছাইয়ে ৬১৯.৮ স্কোর গড়েছেন তিনি। ৪৭ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৪২তম।

২০১৬ সালের রিও অলিম্পিকে এর চেয়ে ভালো পারফরম্যান্স ছিল বাকীর। সেবার ৬২১.২ স্কোর গড়ে বাছাইয়ে হয়েছিলেন ২৫তম।

টোকিওতে বাকীর প্রত্যাশা ছিল ভালো কিছু করবেন। কিন্তু হলো না।

যদিও টোকিওর আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণে যাওয়ার কথা ছিল তার। সেখানে নিজেকে আরও ঝালিয়ে নিতে চাইলেও ভিসা জটিলতায় যেতে পারেননি।

টোকিওতে পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে অষ্টম চীনের শেং লিহাও। তার স্কোর ৬২৯.২। ৬৩২.৭ স্কোর নিয়ে বাছাইয়ে সেরা হয়েছেন স্বদেশি ইয়াং হাওরান। যেটি অলিম্পিক বাছাইয়ের রেকর্ডও।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম