টোকিও অলিম্পিক

রেকর্ড গড়ে সোনা জয় অস্ট্রেলিয়ান সাঁতারুর

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২১, ১৩:৫৮আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৩:৫৮

অলিম্পিকে রেকর্ড গড়ে সোনা জিতলেন অস্ট্রেলিয়ার সাঁতারু। মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন কাইলি ম্যাককিয়োন।

২০ বছর বয়সী ম্যাককিয়োন সময় নেন ৫৭.৪৭ সেকেন্ড। এটি অলিম্পিকে নতুন রেকর্ড হলেও নিজের গড়া আগের বিশ্বরেকর্ডের প্রায় কাছেই পৌঁছে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় হয়েছেন রিওতে ব্রোঞ্জ জেতা কানাডিয়ান কাইলি মাসে। তার সময় লেগেছে ৫৭.৭২ সেকেন্ড। ৫৮.০৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের স্মিথ।

সোনা জয়ের পর ম্যাককিয়োন জানালেন শেষ দিকে তার পায়ে ব্যথা হচ্ছিল, ‘শেষ দিকে পায়ে ব্যথা পাচ্ছিলাম। আমি নিশ্চিত যে এটা টিভিতে চোখে পড়ে যাওয়ার কথা। তবে এমন পরিস্থিতি কীভাবে সামলানো লাগে তার জন্য আমি ট্রেনিং প্রাপ্ত। পাশাপাশি পোডিয়ামে যে জায়গা করে নিতে পারবো, সে ব্যাপারেও আত্মবিশ্বাসীও ছিলাম।’

এদিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের লিডিয়া জ্যাকোবি।         

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক