টোকিও অলিম্পিক

১০০ মিটারের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন থম্পসন-হেরাহ

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২১, ১৯:৩২আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৯:৩২

পাঁচ বছর আগে রিও অলিম্পিকে গতিঝড়ে মেয়েদের ১০০ মিটারের সোনা জিতেছিলেন এলাইনি থম্পসন-হেরাহ। টোকিও অলিম্পিকে নেমেছিলেন তিনি শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে। আজ (শনিবার) ১০০ মিটারের ফাইনালে অলিম্পিক রেকর্ড গড়েই সোনা জিতেছেন এই জ্যামাইকান। ইতিহাসের দ্বিতীয় দ্রুততম নারী অ্যাথলেট হওয়ার কীর্তি গড়ে দৌড় শেষ করেছেন ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে।

অর্থাৎ, অলিম্পিকে মেয়েদের ১০০ মিটারের শ্রেষ্ঠত্ব ধরে রাখছেন থম্পসন-হেরাহ। বিশ্ব রেকর্ড থেকে মাত্র ০.১২ সেকেন্ডের ব্যবধান তার। ২৯ বছর বয়সী জ্যামাইকান ১০.৬১ সেকেন্ড সময় নিয়েছেন, আর ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির নারী অ্যাথলেট হিসেবে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড নিজের কাছে রেখেছেন আমেরিকান ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার। ৩৩ বছর আগে ১৯৮৮ সালে রেকর্ডটা গড়েছিলেন তিনি।

১০০ মিটারের পদক বাইরে যেতে দেয়নি জ্যামাইকা। রুপা ও ব্রোঞ্জও জিতেছে ক্যারিবিয়ান দেশটি। দুইবারের সোনা জয়ী শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ১০.৭৪ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। আরেক জ্যামাইকান স্প্রিন্টার শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি