দাবায় সুরভি ছড়াচ্ছেন খুশবু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১৯:৩২আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৯:৫৬

আগামী ২১ আগস্ট ১০ বছরে পদার্পণ করতে যাচ্ছেন ওয়ারসিয়া খুশবু। বয়সে পরিণত না হলে কী হবে, এর আগেই যে সুরভি ছড়াচ্ছেন দাবায়। তিন বছর ধরে দাবার ৬৪ চালের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। বয়সভিত্তিক দাবায় মুন্সিয়ানা দেখিয়ে সবার দৃষ্টিও কেড়েছেন এর মধ্যে। দেশে ও দেশের বাইরে পেয়েছেন একের পর এক সাফল্য। তারই ধারাবাহিকতায় খুশবু এগিয়ে যেতে চাইছেন বহুদূর। স্বপ্ন দেখছেন দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়ার। কিন্তু তার এই পথ চলায় যে আর্থিক সমস্যাই এখন বড় বাধা!

শুরুতে স্কুলে পড়ার সময় থেকেই দাবায় মনোযোগ ছিল খুশবুর। এই তো গত মাসে এশিয়ান অনলাইন স্কুল দাবায় অনূর্ধ্ব-৯ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। করোনাভাইরাসের প্রভাবের আগে কলকাতায় টেলিগ্রাফ স্কুল দাবায় অনূর্ধ্ব-৬ বছরগ্রুপেও সেরা হয়েছেন। উজবেকিস্তানে পশ্চিম এশিয়া যুব চ্যাম্পিয়নশিপের ব্লিৎজ দাবায় সোনার পদকও আছে তার। এরপর থাইল্যান্ডে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে ১টি সোনা ও ২টি রুপার পদক জিতেছেন। আছে জুনিয়র ও সাব–জুনিয়র দাবায় মেয়েদের অনূর্ধ্ব-৮ বছর বয়স ক্যাটাগরিতে সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও।

বর্তমানে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের ইংলিশ মিডিয়ামে চতুর্থ শ্রেণিতে পড়ছেন খুশবু। বাবা মেহেদেী কায়সার একটি বেসরকারি সংস্থায় কর্মকরত। মা শাহিদা আক্তার গৃহিনী। বাবা-মা দুজনেই চাইছেন মেয়েকে একসময় গ্র্যান্ডমাস্টার বানাবেন। কিন্তু তাদের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খুশবুর দাবায় খুব ঝোঁক। ওকে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না। এই যেমন দেশের বাইরে নিয়মিত খেলতে হলে অন্তত বিমান টিকিট ছাড়াও এক হাজার ডলার প্রয়োজন হয়। এছাড়া প্রতি মাসে ওর ট্রেনিংয়ের জন্যও বড় অংকের টাকা ব্যয় হয়। যা আমার মতো চাকরিজীবীর জন্য বহন করা কঠিন হয়ে যায়। তাই স্পন্সর পেলে বলতে পারি, আগামী কয়েক বছরে খুশবুকে প্রথম গ্র্যান্ডমাস্টার হিসেবে দেখতে পারবো।’

খুশবু নিজেও চাইছেন গ্র্যান্ডমাস্টার হতে। ১৪১১ রেটিংধারী খুদে এই দাবাড়ু বলেছেন, ‘দাবা অনেক ভালো লাগে। আমি গ্র্যান্ডমাস্টার হতে চাই। বিশ্বের বড় দাবাড়ুদের মতো নিজেকে দেখতে চাই।’ এখন খুশবুর এই স্বপ্নপূরণে এগিয়ে আসবে কে?

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম