বাংলাদেশের দাবায় প্রথমবারের মতো মেয়েদের লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫০

দাবার জাতীয় চ্যাম্পিশনশিপসহ অন্য প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণ হয়ে আসছে নিয়মিতই। এবার ইতিহাসই হতে যাচ্ছে দেশের দাবায়। প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে মেয়েদের লিগ। যার নাম দেওয়া হয়েছে মুজিব বর্ষ লিগ। ১০টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি মাঠে গড়াবে আগামী ৮ থেকে ১৬ সেপ্টেম্বর।

দলগুলো হচ্ছে- বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও বসির মেমরিয়াল চেস ক্লাব। 

এর মধ্যে দেশের অন্যতম সেরা দুই দাবাড়ু রাণী হামিদ ও শিরিন সুলতানা খেলবেন বাংলাদেশ পুলিশ দলে।

সোমবার ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী দাবা লিগ কমিটির সদস্য সচিব মাহমুদা হক চৌধুরী মলি বলেছেন, ‘মহিলা দাবাড়ুদের নিয়ে স্বতন্ত্র লিগ হওয়ার প্রয়োজন ছিল আগেই। দাবা ফেডারেশন আন্তরিকভাবে এর উদ্যোগ নিয়েছে। দশটি ক্লাব প্রথমবার অংশ নিচ্ছে। মহিলা দাবার উন্নতিতে এই লিগ ভূমিকা রাখবে।’

দাবা লিগের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা। এছাড়া রানার্স আপ দল ৩০ হাজার টাকা ও তৃতীয় স্থানে থাকা দল পাবে ২০ হাজার টাকা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি