পদক ধরে রাখার মিশনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন রোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৮

১৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। অংশ ‍নিচ্ছে বাংলাদেশ দল। বুধবার ভিসা মিলেছে কোচ ও খেলোয়াড়দের। শুধু সহকারী কোচ জিয়াউর রহমানের ভিসা মিলেনি। বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকা ছাড়ার কথা রোমান সানা-দিয়া সিদ্দিকীদের।

এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ রোমানের জন্য বিশেষ কিছু। ২০১৯ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম ব্রোঞ্জ পদক পেয়ে টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর আর কোনও বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়নি।

এবার তাই যুক্তরাষ্ট্রে পদক ধরে রাখার মিশন তার। যদিও রোমান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ সবসময়ই কঠিন। অলিম্পিকের পরই সবচেয়ে বড় প্রতিযোগিতা। এখানে পদক জিততে বা ধরে রাখতে হলে আমাকে কঠিন লড়াই করতে হবে। আমি সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবো।’

রোমানের সঙ্গে দিয়া সিদ্দিকীসহ যাচ্ছেন আরও চার আর্চার। অংশ নেবেন রিকার্ভ ছেলেদের একক, ছেলেদের দলগত, নারী একক, মিশ্র দ্বৈত ও কম্পাউন্ড এককে।

কোচ হিসেবে যাচ্ছেন জার্মানির মার্টিন ফ্রেডরিক। দল তিনি আশাবাদী, ‘আমরা ভোরেই যুক্তরাষ্ট্র যাচ্ছি। আশা করছি ভালো ফল হবে। আর্চাররা চেষ্টা করবে ভালো কিছু করার।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের