ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বাংলাদেশের নাসিরের চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৩

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় চমক দেখিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ। প্রথম রাউন্ডের খেলায় তিনি হারিয়ে দিয়েছেন ভারতের গ্র্যান্ড মাস্টার দীপ সেনগুপ্তকে। 

প্রতিযোগিতার প্রথম দিনে ফিদে মাস্টার নাসির সাদা ঘুঁটি নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার দীপের বিরুদ্ধে ইংলিশ ওপেনিংয়ে খেলা শুরু করেন। পরবর্তীতে এন্টি ক্যাটালান ডিফেন্স ধারার খেলায় ৯০ চালের মাথায় জয়ী হন।

প্রথম রাউন্ডের খেলায় ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আন্দ্রে সুমিট ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমানকে, ইরানের গ্র্যান্ড মাস্টার মোসাদ্দেকপুর মাসুদ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, বেলজিয়ামের গ্র্যান্ড মাস্টার ভাদিম মালাখাতকো অনত চৌধুরীকে ও ভারতের আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে হারিয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম