কাবাডি মাঠে নায়িকা অপু বিশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২১, ২২:৪৬আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২২:৪৬

গত মার্চে কাবাডি ফেডারেশরে নির্বাহী কমিটির সদস্য হয়েছেন নায়িকা অপু বিশ্বাস। এবার খেলার প্রসারে প্রথমবারের মতো সরাসরি মাঠেই চলে এসেছেন। দুবছর পর শনিবার (৬ নভেম্বর) ম্যাটে গড়িয়েছে প্রথম বিভাগ কাবাডি। কাবাডি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে এসে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা।

খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেছেন, বাংলাদেশকেন্দ্রিক যেসব বিষয় আছে, এসবের প্রতি আমার সমর্থন বরবারই ছিল। এখন তা আরও বেড়েছে। কাবাডির সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। প্রথমবার কাবাডি স্টেডিয়ামে এসে সবকিছুই ভীষণ উপভোগ করছি। খেলাটির উন্নয়নে আমি কাজ করতে চাই।’

১০ দলের লিগের উদ্বোধন করেন রানার গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি মো. হাফিজুর রহমান খান।

প্রথম বিভাগ কাবাডি লিগে শুরুর দিনে জিতেছে ডিএমপি ক্লাব। শনিবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৬২-২৪ পয়েন্টে হারায় মাতুয়াইল মিলন স্মৃতি সংসদকে।

দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে দলগুলো।  ‘ক’ গ্রুপে আছে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ, যাত্রাবাড়ি ফারুক স্মৃতি সংসদ, ম্যানসিটি ক্লাব, স্বর্ণালী সংসদ ও ডিএমপি। ‘খ’ গ্রুপে আছে সাউথ বাংলা লিমিটেড, অর্বাচীন ক্রীড়া সংসদ, মৌলভী সুরুজ্জামাল স্মৃতি সংসদ, আইডিয়াল ক্রীড়া চক্র ও বাংলাদেশ আনসার।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম