ফেন্সাররা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ০০:১৪আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০০:৩০

শেখ রাসেল প্রথম জুনিয়র ও ক্যাডেট ফেন্সিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এসএম রুহুল আমিন , জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিং এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস-উল-ইসলাম।

বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সেলিম ওমরাহ খান। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান সিনহা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন।

প্রধান অতিথি তাজুল ইসলাম তার বক্তব্যে আয়োজক ফেন্সিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের প্রশংসা করে বলেছেন,‘বাংলাদেশের ফেন্সাররা তাদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তাজুল ইসলাম আরও বলেছেন, ‘ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে গত কয়েক বছরে বাংলাদেশের বিশাল ইমেজ গড়ে উঠেছে। ফেন্সিং ও অন্যান্য খেলাতে দেশের বাইরে মুখ উজ্জ্বল করার সম্ভাবনা রয়েছে।’

বিশেষ অতিথি ড. আতিউর রহমান বলেছেন, ‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাইতেন বাংলাদেশ যেন ক্রীড়া ক্ষেত্রেও ভালো করে। বঙ্গবন্ধু খেলাধুলা ভালোবাসতেন। তিনি চাইতেন দেশের যুবসমাজ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হোক। দেশের জন্য সম্মান বয়ে আনুক।’

ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী নিজেদের অর্জনের কথা তুলে ধরে বলেছেন, ‘বাংলাদেশের ফেন্সাররা ১১টি পদক জিতেছে। এর মধ্যে এসএ গেমসে একটি সোনার পদক আছে।’

প্রতিযোগিতায় ১৫ দলের ১৫০ জনের মতো ফেন্সার ১২টি সোনার পদকের জন্য লড়াই করছেন।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের