শেখ রাসেল জুনিয়র ও ক্যাডেট ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। রানার-আপ হয়েছে জামালপুর ফেন্সিং একাডেমি।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার (৯ নভেম্বর) প্রতিযোগিতা শেষ হয়েছে। এতে চারটি সোনা ও একটি রুপা নিয়ে সেরা হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।
জামালপুর ফেন্সিং একাডেমি জিতেছে দুটি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জ। গাজীপুর গ্রেস ফেন্সিং ক্লাব হয়েছে তৃতীয়। দুটি সোনা, একটি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছে এই ক্লাবটি।
এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫টি দলের ১৫০ জন ফেন্সার ( ৯০ জন পুরুষ ও ৬০ জন নারী) ইপি, সেইবার ও ফয়েল বিভাগে অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ওহেদুর জামান।









