বর্ণিল আয়োজনে আইজিপি কাপ যুব কাবাডি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ২০:১১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২০:১১

বর্ণিল আয়োজনে শুরু হয়েছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। বালক ও বালিকা বিভাগের ১৬টি করে অংশগ্রহণ করছে ৩২টি দল। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে রঙিন বেলুন হাতে মার্চপাস্টে অংশ নেন খেলোয়াড়রা। ছিল আতশবাজির রোশনাই ও মনোজ্ঞ ডিসপ্লেও।

বুধবার পল্টন ময়দানে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্য অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘কাবাডি ফেডারেশন যে বিশাল আয়োজন করেছে, তা দেখে বিস্মিত হয়েছি। আমরা তৃতীয় হতে চাই না, রানার্সআপ হতে চাই না। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

এবার তৃণমূল পর্যায়ে বালক বিভাগে মোট ৫০ হাজার ৫২ জন ও বালিকা বিভাগে ৪৬ হাজার ৭৬৪ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বাছাইকৃত খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফেডারেশন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী