ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন ও সা. সম্পাদক রাজিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৬, ১৯:২৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৯:৩৩

ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন ও সা. সম্পাদক রাজিব বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালেরকণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল-২৪-এর সিনিয়র রিপোর্টার রেজওয়ান উজ জামান রাজিব।
শনিবার বিওএ মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোস্তফা মামুন ১০৪ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী খেলার ভুবন পত্রিকার সম্পাদক সারওয়ার হোসেন পান ৭৯ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাজিব ১০৬ ভোট পেয়ে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবকণ্ঠের ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ পান ৭৮ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক আজকালের খবর পত্রিকার ক্রীড়া সম্পাদক কাজী শহিদুল ইসলাম ও দৈনিক মানবজমিনের ক্রীড়া সম্পাদক তালহা বিন নজরুল, যুগ্ম সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আশরাফ হোসেন মিথুন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবজমিনের মো. সামন হোসেন, অর্থ সম্পাদক পদে দ্য ডেইলি নিউ এজের সুদীপ্ত আহমদ আনন্দ, দফতর সম্পাদক পদে জিয়াউদ্দিন সাইমুম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইকরামউজ্জামান, রফিকুল ইসলাম মিঞা,পারভিন নাসিমা নাহার পুতুল, মো. সাহাবউদ্দিন সাহাব, শেখ সাইফুর রহমান, আমিনুল হক মল্লিক, খায়রুল ইসলাম শাহিন, রাকীবুর রহমান,  এসজি আকবর ও রফিকুল ইসলাম

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের