বিয়ের জন্য ইন্দোনেশিয়া যাওয়া হচ্ছে না বাকীর!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১৯:২১আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৯:২১

আগামী ৭ থেকে ১৩ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় হতে যাচ্ছে আন্তর্জাতিক শুটিং গ্র্যাঁ প্রি। সেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ শুটিং দল। ইরানের কোচ জায়ের রেজাইয়ের প্রথম অ্যাসাইনমেন্টও সেখানে। তবে এই প্রতিযোগিতায় থাকা হচ্ছে না এয়ার রাইফেলে দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকীর। কমনওয়েলথ গেমসে টানা দুই রুপা জয়ী শুটার বিয়ের কারণে বাছাই প্রতিযোগিতাতেই অংশ নিতে পারেননি! যে কারণে বাকীর ইন্দোনেশিয়াতেও যাওয়া হচ্ছে না।

গত ২৮ ডিসেম্বর বিকেএসপির শুটার শাফারিয়া আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বাকী। ঠিক এর কয়েক দিন আগে থেকে চলছিল ইন্দোনেশিয়া দল গঠনের বাছাই প্রক্রিয়া। তাই বিয়ে সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় সেখানে মনোযোগ দিতে পারেননি। এছাড়া টোকিও অলিম্পিক খেলে এসে চোটের কারণে অনুশীলন থেকেও দূরে ছিলেন। এখন ইন্দোনেশিয়া যেতে না পেরে একটু খারাপই লাগছে তার। তারপরেও বাস্তবতা মেনে বাকী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনার কারণে বাইরে খেলা কঠিন হয়ে পড়েছে। ইচ্ছা ছিল ইন্দোনেশিয়ায় গিয়ে খেলবো। কিন্তু বিয়ের কারণে বাছাইতেই অংশ নিতে পারিনি। এছাড়া অনুশীলন থেকে দূরে ছিলাম কিছুদিন।’

তবে আশার কথা, আবারও অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। প্রত্যাশা করছেন, এরপরের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার। বাকী বলেছেন, ‘নতুন কোচকে আমার বিষয়টি বুঝিয়ে বলেছি। এখন আবার ছুটি শেষে ক্যাম্পে যোগ দিয়েছি। আশা করছি, পরে যে-ই প্রতিযোগিতা আসুক না কেন, খেলতে পারবো। তবে যারা ইন্দোনেশিয়ায় যাচ্ছেন, তাদের প্রতি শুভকামনা থাকলো।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম