শুক্রবার শুরু হচ্ছে উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ১৮:৪১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৮:৪৪

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও পপুলার লাইফ ইনস্যুরেন্স-এর পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে চারদিন ব্যাপী পপুলার লাইফ ইনস্যুরেন্স ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা। শুক্রবার শুরু হচ্ছে উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা

এবারের আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস(বিইউপি), ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও ওয়ারী ক্লাব।

পল্টন ভলিবল স্টেডিয়ামে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।

প্রতিযোগিতা উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন বিওএ'র উপমহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স এর প্রতিনিধি আলমগীর ফিরোজ, মহিলা ভলিবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক নিবেদীতা দাস, সহসভাপতি নয়না চৌধুরী প্রমুখ।
 উল্লেখ্য গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো বিজেএমসি (লাল), রানার্স আপ নবজাগরনী সংঘ এবং তৃতীয় হয়েছিলো বিজেএমসি(সবুজ)।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী