বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে যেতে চাইছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ০৮:৪৩আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৮:৪৩

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রথমটিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আজ শনিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় আসর। এই আসরেও চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্য নিয়ে বাংলাদেশ কাবাডি কোর্টে নামতে যাচ্ছে। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাধা ইংল্যান্ড। প্রথম ম্যাচ জিতেই নিজেদের শুরুটা করতে চাইছে লাল-সবুজ দল।

গত টুর্নামেন্টে খেলেছেন অধিনায়ক তুহিন তরফদার। প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী সুর তার কণ্ঠে, ‘দীর্ঘ একটি বছর ধরে অনুশীলনের মধ্যে আছি আমরা। স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুর নামের এই টুর্নামেন্টে আমরা সর্বোচ্চটা দিয়ে শিরোপা ধরে রাখার চেষ্টা করবো।’

গতবার ছিল পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট। এবার দল তিনটি বেড়ে আটটিতে এসেছে। তবে এর মধ্যে শ্রীলঙ্কা ও কেনিয়াকে বড় প্রতিপক্ষ মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘শ্রীলংকা এবং কেনিয়াকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছি। তাদের সঙ্গে আমাদের খেলাটা কঠিন হবে। তারপরও সব মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো।’

বিকাল সাড়ে ৫টায় কাবাডি কোর্টে ইল্যান্ডের বিপক্ষে উড়ন্ত সূচনা করার আশায় বাংলাদেশ দল। ২০১৬ সালে ভারতের আহমেদাবাদে বিশ্বকাপের খেলাতে তাদের বিপক্ষে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে। সেখানে বাংলাদেশ বড় ব্যবধানে জিতেছিল। তাই তো তুহিন তরফদার বলেছেন, ‘বিশ্বকাপের ম্যাচে আমরা বড় ব্যবধানে জিতেছিলাম। ওরা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে পারবে না বলে আত্মবিশ্বাস আছে। তারপরেও কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। কার শক্তি কেমন, তা নিয়ে ভেবে লাভ নেই। মাঠেই পারফরম্যান্স করতে হবে। আমরা চেষ্টা করবো সেরাটা দেওয়ার।’

তবে ইংল্যান্ড অধিনায়ক সোমেশ ওয়ার ছেড়ে কথা বলতে নারাজ। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের আগে বলেছেন, ‘প্রথমবার বাংলাদেশে আসতে পেরে ভাল লাগছে। কালই (আজ) আমাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী বাংলাদেশ দল। তাদের সঙ্গে অতীতে খেলার অভিজ্ঞতা আছে আমাদের। এই টুর্নামেন্টে আমাদের একটাই লক্ষ্য- চ্যাম্পিয়ন হওয়া।’

এ গ্রুপে বাংলাদেশ ও ইংল্যান্ড ছাড়া অন্য দুটি দল হলো শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। আর বি গ্রুপে রয়েছে কেনিয়া, ইরাক, ইন্দোনেশিয়া ও নেপাল।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের