চলমান সংকটে শ্রীলঙ্কা যাওয়া হলো না বাংলাদেশের দ্রুততম মানবীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৫:৩৪আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫:৩৪

শ্রীলঙ্কার কলম্বোতে আগামী ৮ থেকে ১০ এপ্রিল হওয়ার কথা ছিল আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের দুই অ্যাথলেটের। কিন্তু শ্রীলঙ্কাতে চলমান নানামুখী সংকটের কারণে আপাতত এই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ও নুসরাত জামান রুনার। কিন্তু সেখানে অর্থনৈতিক সংকটে সাধারণ জনগণ রাজপথে নেমে আসায় সৃষ্টি হয়েছে অচলাবস্থার। যেখানে দৈনন্দিন জীবন-যাত্রা অব্যাহত রাখাই হুমকিতে পড়ে গেছে, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া শ্রীলঙ্কার পক্ষে কোনওভাবেই সম্ভব নয়।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কাল রাতে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। আমাদেরকে তা জানিয়েও দেওয়া হয়েছে। সবকিছু-ই ঠিক ছিল। কিন্তু শ্রীলঙ্কাতে চলমান সংকটের কারণে আপাতত টুর্নামেন্টটি হচ্ছে না। সেখানে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোরও অংশ নেওয়ার কথা ছিল।’

সুমাইয়া সেখানে ১০০ মিটার ও নুসরাতের ৪০০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল। স্থগিতের খবর এই প্রতিবেদকের কাছে প্রথম শুনে কিছুটা হতাশ বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া, ‘শ্রীলঙ্কায় যেতে পারলে ভালো অভিজ্ঞতা হতে পারতো। এখন কী আর করার আছে। আমরা তো সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের