বড় স্বপ্ন নিয়ে মালদ্বীপ গেলো বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২২, ১৭:৪২আপডেট : ০৭ মে ২০২২, ১৭:৪২

সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা অর্জন ২০০২ সালে। সেবার সোনাম সুলতানা ও মৌমিতা আলম মেয়েদের দলীয় ইভেন্টে রুপা জিতেছিলেন। এরপর ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০১৭ সালে তো এসেছিল চারটি ব্রোঞ্জ। এবার মালদ্বীপের টুর্নামেন্টে সেরা সাফল্য পেতে চাইছে বাংলাদেশ।

সেই লক্ষ্যে আজ (শনিবার) দুপুরে ঢাকা ছেড়েছে সাদিয়া-নাফিসরা। সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আগামী ৯ থেকে ১২ মে হতে যাচ্ছে মালদ্বীপের রাজধানী মালেতে।

বাংলাদেশ দলে ১০ জন খেলোয়াড় রয়েছেন। ছেলে ও মেয়ে দুই বিভাগেই আছেন ৫ জন করে। এই টুর্নামেন্ট সামনে রেখে দেড় বছর ধরে অনুশীলন করছে বাংলাদেশ দল। এবার লাল-সবুজ দলের লক্ষ্য বড়।

দলের অন্যতম খেলোয়াড় সাদিয়া ইসলাম মৌ যেমন বলেছেন, ‘প্রস্তুতি যেভাবে হয়েছে তাতে করে দারুণ আত্নবিশ্বাসী দলের খেলোয়াড়রা। ভালো অনুশীলন হয়েছে। অনেক দিন ধরে একসঙ্গে অনুশীলন করেছি। অনেক টেকনিক ও সার্ভিসে উন্নতি হয়েছে। আমরা সোনার পদকের জন্য লড়বো। এরপর রুপার জন্য।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের