ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে অনুশীলনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ১৬:২০আপডেট : ০৮ মে ২০২২, ১৬:২২

সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল এখন মালদ্বীপে। দুপুরে রওনা দিয়ে শনিবার রাতে মালেতে পৌঁছেছে মৌ-ঐশিরা। ভ্রমণ ক্লান্তি থাকলেও সেটি ছাপিয়ে রাতেই এক ঘণ্টার মতো অনুশীলন করেছে লাল-সবুজ দল।

যেহেতু বেশি সময় পাওয়া যাবে না। সেজন্য মালের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে লাল-সবুজদের এত নিবেদন। দলটির কোচ মোহাম্মদ আলী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে খেলোয়াড়রা রাতেই অনুশীলনে করেছে। এটা ভালো দিক। মূলত এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। আশা করছি, খেলোয়াড়রা ভালো ফল করতে পারবে।’

কাল সোমবার থেকে টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। চলবে ১১ মে পর্যন্ত। দলটির অন্যতম খেলোয়াড় ঐশি রহমানের প্রত্যাশা স্বর্ণ, ‘ঢাকায় আমাদের অনেক দিনের অনুশীলন হয়েছে, প্রায় দেড় বছরের মতো। এখানে ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ গোল্ডের জন্য লড়াই করবো। আগের চেয়ে বেশি পদক জেতার চেষ্টা থাকবে।’

হাতে একদিন সময় থাকায় আজ রবিবারও অনুশীলন করবে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম