এশিয়া কাপ আর্চারি: ফাইনালে রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২২, ১৬:৩৭আপডেট : ০৯ মে ২০২২, ১৬:৪১

এশিয়া কাপ আর্চারি স্টেজ টু-তে তিনটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার আরও একটি ফাইনালে জায়গা করে নিয়েছেন দেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা।

ইরাকের সোলেমানিয়াতে সোমবার ছেলেদের একক রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে তার প্রতিপক্ষ ছিল উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বী। তাকে ৬-০ সেট পয়েন্টে  হারিয়ে ফাইনালে নাম লেখান রোমান।

ফাইনালে উঠে উচ্ছ্বসিত টোকিও অলিম্পিকে খেলা এই আর্চার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দীর্ঘ দুই বছর এমন টুর্নামেন্টে আমি এককের ফাইনালে উঠেছি। আসলে অনেক ভালো লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারবো না। যেভাবে সবাই আমাকে সমর্থন দিয়ে গেছেন, তার জন্য সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’

ফাইনালে রোমান সানার প্রতিপক্ষ ভারতের প্রতিদ্বন্দ্বী। সেখানেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইছেন তিনি, ‘প্রতিপক্ষের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে আমি। আশা করছি, সোনা জিততে পারবো। সবার কাছে এর জন্য দোয়া চাই। আবহাওয়া থেকে শুরু করে সবকিছু অনুকূলে থাকলে সাফল্য আসবে।’ সোনার লড়াই হবে আগামী ১১ মে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম