ভারতের কাছে হেরে সোনা হাতছাড়া বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২২, ২০:১৫আপডেট : ১০ মে ২০২২, ২০:১৫

এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড স্টেজ-২-এ কম্পাউন্ড ছেলেদের দলগত ইভেন্টে সোনা জেতার মিশনে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পেরে ওঠেনি। ইরাকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমানকে নিয়ে গড়া বাংলাদেশ দলকে।

আজ (মঙ্গলবার) দলগত ইভেন্টে বাংলাদেশ হেরেছে ১৫২-১৪১ পয়েন্টে। অন্যদিকে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে এসেছে ব্রোঞ্জ পদক। আশিকুজ্জামান ও শ্যামলী রায় স্বাগতিক ইরাককে হারিয়েছেন ১৫২-১৪১ পয়েন্টে।

কম্পাউন্ড মেয়েদের এককে বাংলাদেশের শ্যামলী রায় স্বদেশি সুমা বিশ্বাসকে ১৪০-১৩৪ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।

আগামীকাল (বুধবার) রিকার্ভ বিভাগে তিনটি সোনার পদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ। রিকার্ভ মেয়েদের দলগত, রিকার্ভ ছেলেদের দলগত ও রিকার্ভ ছেলেদের একক ইভেন্টে হবে লড়াই।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান