রোমান সানারা ভারতের সঙ্গে পারেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৭:৪৪আপডেট : ১১ মে ২০২২, ১৭:৪৮

ইরাকের সোলেমানিয়াতে এশিয়া কাপ আর্চারি স্টেজ-টুতে রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে চারটি ইভেন্টের ফাইনালে উঠে সোনার পদক জেতার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হয়েছে রোমান সানা-দিয়া সিদ্দিকীদের। চার ইভেন্টেই ভারতের কাছে হেরে রুপা জিতেছে বাংলাদেশ।

আজ (বুধবার) রিকার্ভ পুরুষ এককের ফাইনালে ভারতের মৃণাল চৌহানের বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে যান রোমান সানা। দুই বছর ধরে অধরা সোনার পদক এবারও জেতা হলো না টোকিও অলিম্পিকে অংশ নেওয়া এই আর্চারের।

এছাড়া পুরুষ দলগত রিকার্ভের ফাইনালে ভারতের কাছে ৫-১ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। দলে ছিলেন আব্দুর রহমান আলিফ, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রোমান সানা।

মেয়েদের দলগত রিকার্ভেও ভারতের কাছে ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে হেরে রুপা পায় বাংলাদেশ। দলের হয়ে খেলেছেন নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী।

একই দিনে কম্পাউন্ড মহিলা দলগত, কম্পাউন্ড মিশ্র দলগত ও কম্পাউন্ড মহিলা এককে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

এর আগে মঙ্গলবার কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টেও ভারতের কাছে হারতে হয়েছিল।

ইরাকের এই টুর্নামেন্টে সব মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ৪টি করে রুপা ও ব্রোঞ্জ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম