মহিলা ক্রীড়া সংস্থাকে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৮:৫১আপডেট : ১৮ মে ২০২২, ১৯:৩১

ক্রীড়াবিদসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন জনকে আর্থিক সাহায্য করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে ১০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। আজ (বুধবার) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এই চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

চেকটি গ্রহণ করেছেন মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি। এ সময় ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

চেক হস্তান্তরের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য আজ একটি অবিস্মরণীয় দিন। আমাদের ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী দেশের নারী ক্রীড়াবিদদের উন্নয়নে ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করেছেন। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের