আর্চারি ওয়ার্ল্ড কাপ: বাছাইয়ে রোমান ৫০তম, দিয়া ২১তম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ২০:৩৯আপডেট : ১৮ মে ২০২২, ২০:৩৯

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ শুরু হয়েছে। আজ (বুধবার) বাছাই রাউন্ডে সবাই অংশ নেয়। সেখানে রিকার্ভ ইভেন্টে ছেলেদের ক্যাটাগরিতে হাকিম আহমেদ রুবেল সবার চেয়ে এগিয়ে আছেন। ৭২০ স্কোরের মধ্যে ৬৪২ করে ৪৪তম হয়েছেন তিনি। অন্যদিকে টোকিও অলিম্পিক খেলা রোমান সানা ৬৩৬ স্কোর করে ৫০তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৫ স্কোর করে ৫৫তম পেয়েছেন। এই ইভেন্টে অংশ নিয়েছিল ৭৭ জন প্রতিযোগী।

রিকার্ভ মহিলা একক ইভেন্টে ৬৬ আর্চার বাছাই রাউন্ডে অংশ নেয়। সর্বোচ্চ স্কোরের ভিত্তিতে সেরা ৬৪ বাছাই করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬২৩ স্কোর করে ২১তম স্থান পেয়েছেন।

এছাড়া রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও আব্দুর রহমান আলিফ) কোয়ালিফিকেশন রাউন্ডে ১ হাজার ৯১৩ স্কোর করে ১৮ দলের মধ্যে ১৬তম স্থান পেয়েছে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (রুবেল ও দিয়া) ১ হাজার ২৬৫ স্কোর করে ২০ দলের মধ্যে ১৭তম স্থান অর্জন করে।

আগামীকাল (বৃহস্পতিবার) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন (নক-আউট) রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান