পেশাদার বক্সিংয়ে সেরা বাংলাদেশের আল আমিন ও সুরো কৃষ্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২২, ২৩:৪৯আপডেট : ১৯ মে ২০২২, ২৩:৫২

ভারতের পেশাদার বক্সিংয়ে খেলে আগেই সাফল্য পেয়েছেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা। এবার দেশে প্রথমবারের মতো পেশাদার বক্সিংয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখলেন এই বক্সার।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে পেশাদার এই বক্সিং আসরের নাম দেওয়া হয়েছে সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট—দ্য আল্টিমেট গ্লোরি। বৃহস্পতিবার রাতে ৬১ কেজি ওজন শ্রেণিতে সুরো কৃষ্ণ চাকমা চার রাউন্ডের খেলায় নেপালের শক্তিশালী প্রতিপক্ষ মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়েছেন।

চ্যাম্পিয়ন হয়ে সুরো কৃষ্ণ উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আমি ভীষণ খুশি। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ।’

এছাড়া স্বাগতিকদের আরেক বক্সার আল আমিনও হয়েছেন চ্যাম্পিয়ন। তিনি নেপালের প্রতিযোগীকে হারিয়ে সেরা হয়েছেন।

৬৬ কেজি ওজনশ্রেণিতে নেপালের চ্যাম্পিয়ন বক্সার ভারত চাঁদ ও বাংলাদেশের আল আমিন মুখোমুখি হন। চার রাউন্ডের লড়াইয়ে ভারতকে হারান আল আমিন। গত বাংলাদেশ গেমসে সোনা জেতা এই বক্সার তিন বিচারকের কাছ থেকে পান ৩৯-৩৭, ৪০-৩৬, ৪০-৩৬ পয়েন্ট।

বিভিন্ন ক্যাটাগরিতে টুর্নামেন্টে আরও অংশ নিয়েছেন ভারতের হর্ষ গিল, নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদ, ভারত চাঁদ, বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা, মোহাম্মদ আল আমিন, রিয়াজুল মন্ডল, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ তুহিন, উৎসব আহমেদ, মোহাম্মদ আকাশ, আবু তালহা হৃদয়, রিসাতুল মাহমুদ ও হীরা মিয়া।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি