সিঙ্গাপুরে ১৭ম ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়েছেন নিউজিল্যান্ড প্রবাসী আলী কাদের। সিনিয়র পুরুষ বিভাগে ভল্টিং টেবিল ইভেন্টে রৌপ্য পদক জয় করেছেন বাংলাদেশের এই জিমন্যাস্ট।
রুপা জিততে আলী কাদের স্কোর করেন ১৩.২৫। বাছাইয়ে অবশ্য এর চেয়েও বেশি স্কোর করে প্রথম হয়েছিলেন। তখন স্কোর ছিল ১৩.৬০। চূড়ান্ত পর্বে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। তবে সিনিয়র বিভাগে এটি প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক আলীর। সিঙ্গাপুরের প্রতিযোগী ১৩.৪৫ স্কোর করে সোনার পদক জিতেছেন।
টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক সিঙ্গাপুর, হংকং, চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ মোট ২২টি দল অংশ গ্রহণ করছে।









