এবার আসছে ইরানি কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২২, ১৫:১৭আপডেট : ০৪ জুন ২০২২, ১৫:১৭

আগামী ২৮ জুলাই থেকে ১০ আগস্ট ভারতের চেন্নাইতে হতে যাচ্ছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। বাংলাদেশ এবারও অংশ নিতে যাচ্ছে। জাতীয় দলের অনুশীলনে হেড কোচ হিসেবে আনা হচ্ছে ইরানের ২৬৩৫ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার পুয়া ইদানিকে। দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা হক মলি নিশ্চিত করেছেন এই তথ্য।

গত মার্চে সর্বশেষ প্রিমিয়ার দাবা লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে ঢাকায় খেলে গেছেন ২৬ বছর বয়সী ইদানি। ২০১২ ও ২০১৪ দাবা অলিম্পিয়াডে খেলেছেন ইরানের হয়ে। এছাড়া গত বছর দাবা বিশ্বকাপেও চূড়ান্ত পর্বে খেলেছেন তিনি। বিশ্ব অনূর্ধ্ব-১৮ দাবায় শিরোপা জেতার রেকর্ড আছে তার। বর্তমানে ইরানের দ্বিতীয় শীর্ষ খেলোয়াড় তিনি।

আগামী ১৩ জুন প্রায় দেড় মাসের জন্য ঢাকায় আসবেন ইদানি। এর আগে লাটভিয়ার ইগর রাউসিস এসেছিলেন।

এরই মধ্যে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দলের নাম পাঠিয়ে দিয়েছে ফেডারেশন। পুরুষ দলে আছেন নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব, মেহেদি হাসান ও তাহসিন তাজওয়ার।

আর মেয়েদের দলে খেলবেন শারমিন সুলতানা, নাজরানা খান, জান্নাতুল ফেরদৌস, ওয়ালিজা আহমেদ ও নোশিন আনজুম।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম