শুরু হলো ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২২, ১৭:৪১আপডেট : ৩০ জুন ২০২২, ১৭:৪২

পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২ আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের কার্নিভালে টেবিল টেনিস এককে ফ্রিল্যান্সার সোহানুজ্জামান খান নয়ন ঢাকা ট্রিবিউনের ফজলে রাব্বি মুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। একক ইভেন্টে ফ্রিল্যান্সার মাহবুব আলম খান বাবুকে হারিয়ে তৃতীয় হয়েছেন যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল।

চ্যাম্পিয়ন নয়ন ফাইনালে ২-০ সেটে মুনকে হারান। প্রথম সেট ১১-৪ ও দ্বিতীয় সেট ১১-৬ ব্যবধানে জয় পান নয়ন। এছাড়া জ্যোতির্ময় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাহবুব আলম খান বাবুকে ১১-৬ ও ১১-৭ পয়েন্টে হারিয়ে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

একই দিন অনুষ্ঠিত দ্বৈত ইভেন্টে সেরা হয়েছেন সোহানুজ্জামান খান নয়ন ও জ্যোতির্ময় মন্ডল জুটি। ফাইনালে তারা হারিয়েছেন মাহবুব আলম খান বাবু ও মাঝহারুল ইসলাম জুটিকে। ১১-৬ ও ১৩-১১ পয়েন্টে দুই সেট জিতে চ্যাম্পিয়ন হন নয়ন-জ্যোতির্ময় জুটি। এই ইভেন্টে রাকিবুল হাসান ও মৃণাল কান্তি রায় কাজল জুটি তৃতীয় হয়েছেন।

বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। এ সময় জাতীয় টেবিল টেনিস দলের কোচ মোহাম্মদ আলী, পাঁচবারের জাতীয় টিটি চ্যাম্পিয়ন সোনাম সুলতানা সোমা, বিএসজেএ সভাপতি সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহ্ববায়ক রায়হান আল মুঘনি ও সদস্য সচিব রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

শুক্রবার বিএসজেএ কার্যালয়ে ক্যারম একক ও দ্বৈত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম