১৫০০ ক্রীড়াবিদের মধ্যে সেরা দিয়া সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১২:৩৪আপডেট : ০১ জুলাই ২০২২, ১২:৩৪

প্রথমবারের মতো সেরা খেলোয়াড় নির্বাচন করে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সারা দেশের ২১টি ডিসিপ্লিনের ১৫০০ ক্রীড়াবিদের মধ্যে সেরা হয়েছেন আর্চার দিয়া সিদ্দিকী। নীলফামারীর এই আর্চার পেয়েছেন বিকেএসপি ব্লু অ্যাওয়ার্ড।

এছাড়া তিনটি ক্যাটাগরিতে দেওয়া সব পুরস্কারই নিজের করে নিয়েছেন দিয়া। নিজের প্রতিষ্ঠান থেকে এমন পুরস্কার পেয়ে আনন্দিত দিয়া। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এই অ্যাওয়ার্ড আমাকে সামনের দিকে পথ চলতে আরও প্রেরণা জোগাবে। আমি আসলে অনেক খুশি, এত ক্রীড়াবিদের মধ্যে ব্লু আওয়ার্ড পেয়ে।’

২১ ডিসিপ্লিনে যারা সেরা হয়েছেন, তাদের সবার হাতে বৃহস্পতিবার পুরস্কার তুলে দেওয়া হয়। দিয়া শুধুমাত্র ব্লু আওয়ার্ড পেয়েছেন। ২০২১ সালে সাবলীল পারফরম্যান্সে তাকে সেরা খেলোয়াড় বিবেচিত করা হয়েছে।

গত বছর লুজানে বিশ্বকাপ আর্চারিতে দিয়া মিশ্র ইভেন্টে রুপা জিতেছিলেন। এছাড়া ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপেও রুপা জিতেছিলেন তিনি।

এখন থেকে বিকেএসপি কর্তৃপক্ষ নিয়মিত তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির পর বাড়তে পারে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া
বৃষ্টির পর বাড়তে পারে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া
নাটোরে হোমিও চিকিৎসককে চেম্বারের সামনে কুপিয়ে হত্যা
নাটোরে হোমিও চিকিৎসককে চেম্বারের সামনে কুপিয়ে হত্যা
টিভিতে আজকের খেলা (৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ সেপ্টেম্বর, ২০২৬)
সাভারে ধর্ষণে সহযোগিতার অভিযোগে গৃহবধূ গ্রেফতার
সাভারে ধর্ষণে সহযোগিতার অভিযোগে গৃহবধূ গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো