ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালে সেরা মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৬:৩০আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৬:৩২

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন স্পোর্টস কার্নিভাল-২০২২ এর।

পাঁচ দিনব্যাপী এই আয়োজনে মোট সাতটি ডিসিপ্লিনে ৫০-র অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। ১১টি ভিন্ন ইভেন্টে মোট পদক পেয়েছেন ১৮ জন প্রতিযোগী। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারীকে আকর্ষণীয় মেডেল ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

কার্নিভালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফ্রিল্যান্সার মাহবুব আলম খান। দুটি স্বর্ণ ও দুটি রৌপ্যসহ মোট ১০ পয়েন্ট পেয়েছেন তিনি।

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালে সেরা মাহবুব বুধবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সমাপনী আয়োজনে পদকজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিএসজেএ’র সভাপতি এটিএম সাইদুজ্জামান এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান মাহমুদের সঞ্চালনায় প্রাণবন্ত অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান। তিনি বলেন, ‘বিএসজেএ’র সদস্যদের জন্য বিনোদন ও হৃদ্যতা তৈরিতে এ কার্নিভালের আয়োজন করা হয়। আশা করছি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্নিভাল আয়োজন করা হবে।’

এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘বাংলাদেশের যেকোনও স্পোর্টসে ওয়ালটন থাকতে চায়। মাদকমুক্ত দেশ গঠনে কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে আমাদের অনেক দায়িত্ব। সুন্দর ও প্রতিযোগিতামূলক এই আয়োজনের জন্য বিএসজেএকে অভিনন্দন। ওয়ালটন পরিবার সবসময় বিএসজেএ’র যেকোনও আয়োজনে সম্পৃক্ত থাকতে চায়। আশা করছি, ভবিষ্যতেও আমাদের এই সুসম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে।’

এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করা বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান বলেন, ‘আমাদের নিজেদের ঘরোয়া এই আয়োজনে ওয়ালটনের মতো প্রতিষ্ঠান পাশে থেকেছে এজন্য তাদের ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে সকল জায়গায় ওয়ালটন বিস্তৃত। বিএসজেএ’র পক্ষ থেকে তাদের আরও সাফল্য কামনা করছি। স্পোর্টস কার্নিভালের সকল পদকজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে ক্রীড়াসুলভ মনোভাব দেখানোয় ধন্যবাদ।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক