ভারত-সার্বিয়ার খেলোয়াড়দের ছাড়িয়ে সেরা বাংলাদেশের সুমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২২, ১৩:০৯আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৩:১৩

২০১৭ সাল থেকে মালদ্বীপের ঘরোয়া হ্যান্ডবল টুর্নামেন্টে খেলে আসছেন বাংলাদেশের সুমি বেগম। আগের দুবার সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছিলেন। এবারও মাকিতা হাভারু উইমেন্স হ্যান্ডবলে ৫৪ গোল করে ছাড়িয়ে গেছেন সবাইকে। পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও।

শুক্রবার রাতে ফাইনাল খেলেছে তার দল ফিট ফেমিনিন। সুমি সর্বোচ্চ গোলদাতা হলেও ফাইনাল জিততে পারেনি তার দল। এ নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও অখুশি নন ২০১২ সাল থেকে লাল-সবুজ দলে খেলা সুমি।

৭ দলের টুর্নামেন্টে প্রতিটি দলে ভারত, সার্বিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুজন করে খেলোয়াড় খেলেছেন। সবচেয়ে গর্বের বিষয়টি হলো স্থানীয় ও বিদেশি খেলোয়াড়ের মধ্যে পারফরম্যান্সের দিক দিয়ে সুমি অন্য সবাইকেও ছাড়িয়ে গেছেন।

সুমি বেগম। মালদ্বীপ থেকে হোয়াটসঅ্যাপে বাংলা ট্রিবিউনকে এই হ্যান্ডবল খেলোয়াড় বলেছেন, ‘আমি আমার মতো করে চেষ্টা করেছি। গোলও পেয়েছি। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়দের মধ্যে আমার নাম রয়েছে, খুশি বলতে পারেন। যদিও দল চ্যাম্পিয়ন হতে পারেনি। দলে নবীন খেলোয়াড় বেশি থাকায় ট্রফি জেতা হয়নি।’

এবার সুমির সঙ্গে একই দলে বাংলাদেশ থেকে প্রথমবার খেলেছেন মাসুদা আক্তার। দুজনেই মালদ্বীপে যাওয়া আসার টিকিট ছাড়া সম্মানজনক পারিশ্রমিকও পেয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের