ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন জসীম-আমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ১৭:৪২আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৭:৪২

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালের ক্যারম দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলা ট্রিবিউনের আমানুর রহমান রনি ও ঢাকা পোস্টের জসীম উদ্দীন।

মাত্র চার পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোরের কামাল হোসেন তালুকদার ও সারাবাংলার সৈয়দ সোহেল রানা। এছাড়া ইকরামুল কবীর টিপু ও জিলানী মিল্টন জুটি তৃতীয় স্থান অধিকার করেছেন।

সোমবার (৮ আগস্ট) দুপুরে ক্র্যাব কার্যালয়ে ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম।

এসময় ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও ওয়ালটনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যারম দ্বৈতে আরও অংশগ্রহণ করেছেন- সুজন কৈরী ও সিরাজুল ইসলাম, সমীর কুমার দে ও শওকত আলী লিথো, আবাদুজ্জামান শিমুল ও প্রশান্ত মিত্র।

গত ২০ জুলাই এবারের স্পোর্টস ইভেন্ট শুরু হয় দাবা প্রতিযোগিতার মাধ্যমে। ইতোমধ্যে কলব্রিজ, ক্যারম একক ও দ্বৈত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবারের স্পোর্টস ইভেন্টে আরও থাকছে- শ্যুটিং, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট ও কাবাডি।

/এআরআর/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম