যথারীতি পদক তালিকার শীর্ষে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৭

মাঝে মুস্তাইন বিল্লাহ।এসএ গেমসের দ্বিতীয় দিনে প্রত্যাশিত ভাবেই পদক তালিকার শীর্ষে অবস্থান নিয়েছে আয়োজক ভারত। দিন শেষে তাদের অর্জন ১৪ টি স্বর্ণ। শ্রীলঙ্কা ৪টি ও পাকিস্তান ১টি স্বর্ণ নিয়ে আছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে।

শনিবার বাংলাদেশের পারফরম্যান্স
টেবিল
টেনিস
পুরুষদের বিভাগে বাংলাদেশের প্যাডলাররা ৩-০ সেটে ভারতের কাছে পরাজিত হয় । মহিলা বিভাগে অবশ্য ঘটেছে উল্টোটা। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান, টেবিল টেনিসে তারা খুব একটা ভালো দল নয়। মহিলারা তাই জিতেছে ৩-০ সেটে।

খোখো

বাংলাদেশ  পুরুষ খো খো দল শ্রীলঙ্কাকে ৩-০ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করে। প্রথম খেলাটি হওয়ার কথা ছিল পাকিস্তানের সঙ্গে। কিন্তু তারা পৌঁছাতে না পারায় বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে খেলতে সম্মত হয়।

 ভারোত্তোলন

মোল্লা সাবিরার পর পুরুষ বিভাগে ৬২ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দেন মুস্তাইন বিল্লাহ। স্ন্যাচে ১০০ ও ক্লিন অ্যান্ড জার্কে ১২৫সহ মোট ২২৫ কেজি তুলে ব্রোঞ্জ পান বিল্লাহ। এটি এসএ গেমসে বিল্লাহর প্রথম পদক জয়। এর ফলে আজ শনিবার বাংলাদেশ ভারোত্তোলন ডিসিপ্লিন থেকে মোট চারটি ক্যাটাগরি থেকে পেলো দুটি পদক।

কুস্তি

এই বিভাগে রিনা আকতারের রৌপ্য পদক দেশের সেরা অর্জন। এরপর কুস্তি থেকে আরও দুটি ব্রোঞ্জ এসেছে। সোমা চৌধুরী ৫৫ কেজি ও নদী চাকমা ৪৮ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন।

 পদক তালিকা

দেশ                    স্বর্ণ             রৌপ্য       ব্রোঞ্জ

ভারত                 ১৪               ৫              ০

শ্রীলঙ্কা               ৪                ১০            ৭

পাকিস্তান              ১                ২              ৩

বাংলাদেশ            ০               ১                ৮

নেপাল                ০              ০                 ১               

আফগানিস্তান        ০                ০               ০

ভুটান                  ০                ০               ০

মালদ্বীপ               ০                ০               ০

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম