ভারোত্তোলনে ফুলপতি চাকমার রৌপ্য জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪০

ফুলপতি চাকমা।১২তম এসএ গেমসে বাংলাদেশকে দ্বিতীয় রৌপ্য পদক এনে দিলেন মহিলা ভারোত্তোলক ফুলপতি চাকমা। আজ রবিবার গেমসের তৃতীয় দিনে গৌহাটির ভোগেশ্বরী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেণিতে  স্ন্যাচে ৬৩ ও ক্লিন অ্যান্ড জার্কে ৮১সহ মোট ১৪৪ কেজি তুলে দ্বিতীয় হন ফুলপতি।
এই বিভাগে (৮০ ও ১০৭) মোট ১৮৭ কেজি তুলে স্বর্ণ জেতেন স্বাগতিক ভারতের কমলা শ্রেষ্ঠ। আর (৬১ ও ৮১) মোট ১৪২ কেজি তুলে ব্রোঞ্জ পান শ্রীলঙ্কার উমেরিয়া মোহিদীন।
এবারই প্রথম মহিলা ভারোত্তোলন ক্যাটাগরি সংযুক্ত করা হয়েছে এসএ গেমসে। এর আগে আন্তর্জাতিক পর্যায়ে ২০১০ সালে মালয়েশিয়াতে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন তিনি। ২০১২ সালে নেপালে প্রথম সাউথ এশিয়ান ভরোত্তোলন চ্যাম্পিয়নশিপে রৌপ্য জয়ের পর এসএ গেমসে তার ধারাবাহিকতা অব্যাহত থাকলো।

ফুলপতি চাকমার খেলা ও পুরস্কার বিতরণীর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকু, ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মুঞ্জর কাদের কোরাইশী, হবিগঞ্জ সিলেট মহিলা আসনের সংসদ আমাতুল কিবরীয়া, পুলিশ সুপার (সিআইডি) জান্নাত আরা ও ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদসহ অন্যান্যরা।  

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম