১২তস এসএ গেমসের তৃতীয় দিনে আজ রবিবার দিন শেষে আয়োজক ভারত ১৪ টি স্বর্ণ পদক জিতেছে। এরমধ্য দিয়ে মোট ২৮টি স্বর্ণ জিতলো ভারত। গতকালও তারা ১৪ টি স্বর্ণপদক জিতেছিল। এদিকে বাংলাদেশ আজ মাবিয়া আকতার ও মাহফুজা খাতুনের অর্জিত দুটি স্বর্ণপদক নিয়ে সফল একটি দিন কাটিয়েছে।
বাকি ডিসিপ্লিনের ফলাফল
আরচ্যারী
বাংলাদেশের আরচার বিউটি রায় এবং শেখ সজীব মিক্সড রিকার্ভ-এ ভুটানকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে।
বাংলাদেশের আরচ্যার সুস্মিতা বনিক এবং আনোয়ারুল কাদের মিক্সড কম্পাউন্ড-এ শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে।
টেবিল টেনিস
মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ দলের মৌমিতা আলম, রাইমা আক্তার, শারমিন আক্তার মিনারা ৩-২ সেটে নেপালকে হারিয়ে সেমি ফাইনালে উন্নীত হয়েছে।
পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ দলের মানস চৌধুরী, মাহাবুব বিল্লা এবং মো. ইমরান হোসেন ৩-০ সেটে নেপালের সঙ্গে পরাজিত হয়েছে।
ব্যাডমিন্টন
পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ দলের আহসান হাবিব পরশ, আয়মন ইবনে জামান, এনামুল হক/আহসান হাবিব পরশ ৩-০ সেটে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত।
পদক তালিকা
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
ভারত ২৮ ১২ ৩
শ্রীলংকা ৮ ১৭ ১৩
পাকিস্তান ২ ৪ ৭
বাংলাদেশ ২ ৩ ১৩
নেপাল ০ ৩ ৫
আফগানিস্তান ০ ১ ৩
ভূটান ০ ০ ০
মালদ্বীপ ০ ০ ০
/আরএম/এফআইআর/








